সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
জাতীয়

মাজার-বাউল সংগীতের ওপর হামলা নিয়ে ফারুকীর হুঁশিয়ারি

নিউজ ডেস্ক১০ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া
মাজার-বাউল সংগীতের ওপর হামলা নিয়ে ফারুকীর হুঁশিয়ারি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অন্তর্র্বতী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, মাজার বা বাউল সংগীত, কাওয়ালি গানের ওপর কোথাও কোথাও হামলা হচ্ছে, সব জায়গায় না। একটি জায়গায় হলেও আমরা টলারেট করব না, আমাদের অবস্থানটা খুব পরিষ্কার, এ ব্যাপারে শূন্য সহিষ্ণু।

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে শুক্রবার সকালে গুলশান সোসাইটি লেক পার্কে চীন দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফারুকী বলেন, শিল্পকলা অ্যাকাডেমির পক্ষ থেকে প্রতি মাসে অনেক আয়োজন হচ্ছে। কোনো মাসে ৫২, ৭০, ৭৫। বাউলদের ব্যাপারে সুনির্দিষ্ট করে বলতে পারি, এ মাসে ১২টি সাধু মেলা ছিল, আমরা আগামী মাসে দ্বিগুণ করেছি।

আগামী মাসে ২৪টি সাধু মেলা হবে জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, এটা আমাদের উদ্যোগ। এছাড়া বেসরকারি উদ্যোগে হতেই থাকবে। শিল্প-সংস্কৃতির ব্যাপারে আমাদের সরকারের অবস্থান পরিষ্কার।

নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগী হিসেবে চীনকে আরও বেশি পাশে পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।