সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইরানে ইসরাইল-সংশ্লিষ্ট ৪ সন্ত্রাসী নিহত, আটক ১২

নিউজ ডেস্ক১৩ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
ইরানে ইসরাইল-সংশ্লিষ্ট ৪ সন্ত্রাসী নিহত, আটক ১২

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বালুচিস্তানে ইসরাইলি বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ৪ সন্ত্রাসীকে হত্যা এবং ১২ জনকে আটক করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বুধবার আইআরজিসি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সিস্তান-বালুচিস্তান প্রদেশে চলমান নিরাপত্তা অভিযানের সময় আইআরজিসি বাহিনী ১২ জন সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়েছে।

এছাড়া গত দুই দিনে ৪ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন এই অভিযানের মুখপাত্র জেনারেল আহমেদ শাফায়ি।

তিনি জানান, এই অভিযানের ধারাবাহিকতায় গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ৪ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে এবং ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরও ৫ জন নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।

বিপ্লবী গার্ড বাহিনী তাদের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী মহড়া চালিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

জেনারেল শাফায়ি জানান, গত ৩১ অক্টোবর শুরু হওয়া এই সামরিক অভিযানটি দেশের নির্দিষ্ট অঞ্চলে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

আইআরজিসির এই মুখপাত্র এর আগে বলেছিলেন যে, সিস্তান-বালুচিস্তান প্রদেশের সারবাজ, কালাত, নিক শহর, রাস্ক, মেহরিস্তান এবং কাসর-এ-কান্দ জেলাগুলোতে এই সামরিক অভিযান পরিচালিত হচ্ছে।

সূত্র: যুগান্তর