সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

পাকিস্তানে বর-কনেসহ বিয়ের গাড়ি খাদে, নিহত ২৬

নিউজ ডেস্ক১৩ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
পাকিস্তানে বর-কনেসহ বিয়ের গাড়ি খাদে, নিহত ২৬

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তানে বর-কনেসহ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিন্ধু নদে পড়ে অন্তত ২৬ জন নিহত হয়েছেন।

বুধবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের বরাত দিয়ে ডন জানায়, মঙ্গলবার গিলগিট-বালতিস্তানের দিয়ামার জেলায় স্থানীয় সময় দুপুর একটায় একটি ব্রিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়।

বাসে মোট ২৭ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থল থেকে ১৩ জনের লাশ উদ্ধার করে পুলিশ। নববধূকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যুবরণ করেন। নিখোঁজ বাকি ১২ জন মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।

নদীতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় হতাহতের সংখ্যা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: যুগান্তর