সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

নেদারল্যান্ডসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের নির্যাতন, গ্রেফতারের চিত্র

নিউজ ডেস্ক১১ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
নেদারল্যান্ডসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের নির্যাতন, গ্রেফতারের চিত্র

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নেদারল্যান্ডসের আমস্টারডামে বেশ কয়েকজন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির পুলিশ। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর লাঠিপেটা করে রক্তাক্ত করা হয়েছে। খবর আল-জাজিরার।

রোববার আন্দোলনকারীরা শহরের ড্যাম স্কয়ারে জড়ো হলে তাদেরকে ছত্রভঙ্গ করতে জলকামান ও রায়ট কার ব্যবহার করে পুলিশ।

দেশটিতে সম্প্রতি ইসরাইলি ফুটবল সমর্থকদের ওপর হামলা হয়েছে। এর প্রেক্ষিতে আমস্টারডামে যে কোনো ধরনের বিক্ষোভে নিষেধাজ্ঞা দিয়েছে আমস্টারডাম ডিস্ট্রিক্ট কোর্ট।

আন্দোলনকারীদের ওপর নির্যাতনের চিত্র দেখুন ছবিতে।

পুলিশের নির্যাতনে রক্তাক্ত হয়েছেন এক নারী আন্দোলনকারী। 
এক নারী আন্দোলনকারীকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। নিজের মোবাইলে ফিলিস্তিনের পতাকা বের করে ‘বিজয়’  সাইন দেখাচ্ছেন তিনি। 
ড্যাম স্কয়ারে পুলিশের মুখোমুখি অবস্থান নিয়েছেন ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। 
‘এই বিক্ষোভের সঙ্গে ইহুদিবিদ্বেষের কোনো সম্পর্ক নেই’ , বলেন ৩৭ বছর বয়সি আলেকজান্ডার ভ্যান স্টোক্কুম । 

 

সূত্র: যুগান্তর