সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ট্রাম্পের নতুন প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্বে সম্ভাব্য মুখ কারা?

নিউজ ডেস্ক১০ নভেম্বর ২০২৪৪ মিনিট পড়া
ট্রাম্পের নতুন প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্বে সম্ভাব্য মুখ কারা?

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রশাসন গঠনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ২০২৪ সালের নির্বাচনি প্রচারণার সহ-চেয়ার সুসান সামারাল উইলসকে চিফ অব স্টাফ হিসেবে নিযুক্ত করেছেন। ২০২৫ সালের ২০ জানুয়ারি পুনরায় হোয়াইট হাউজে ফিরে আসার আগে ট্রাম্পের টিম সম্ভাব্য প্রার্থীদের যাচাই-বাছাই করছে।

প্রথম মেয়াদে তার অধীনে কাজ করা অনেকেই এবার ফিরে আসছেন না বলে জানানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, একদল বিশ্বস্ত পুরনো সহকর্মী আবারও ট্রাম্পের প্রশাসনের অংশ হতে পারেন। ৭৮ বছর বয়সী এই রিপাবলিকান নেতার নতুন কিছু সহযোগীও রয়েছেন, যারা তার মন্ত্রিসভা ও প্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসার সম্ভাবনা রয়েছে।

নতুন প্রশাসনে গুরুত্বপূর্ণ কিছু পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বিস্তারিত আলোচনায় থাকছে:

চিফ অব স্টাফ – সুসি উইলস

ট্রাম্পের নির্বাচনি বিজয়ে প্রাথমিকভাবে কাজ করেছেন সুসি উইলস এবং ক্যাম্পেইন সহ-চেয়ার ক্রিস লাসিভিটা। ট্রাম্প তার বিজয় ভাষণে উইলসকে ‘আইস মেডেন’ নামে অভিহিত করেন। যা তার শীতল কিন্তু দৃঢ় ব্যক্তিত্বের একটি উল্লেখ। উইলস ইতোমধ্যে প্রথম নারী হিসেবে চিফ অব স্টাফ পদে নিয়োগ পেয়েছেন ।

রিপাবলিকান রাজনীতিতে তার অভিজ্ঞতা দীর্ঘদিনের। রোনাল্ড রিগানের ১৯৮০ সালের সফল প্রচারণা থেকে শুরু করে ২০১০ সালে রিক স্কটকে মাত্র সাত মাসের মধ্যে ফ্লোরিডার গভর্নর হিসেবে নির্বাচিত করার প্রচারণার দায়িত্ব তিনি পালন করেছেন। রিপাবলিকানদের মতে, উইলসের নেতৃত্বের দক্ষতা রয়েছে যা তাকে হোয়াইট হাউজে শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করবে।

অ্যাটর্নি জেনারেল

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নিয়োগ হতে পারে অ্যাটর্নি জেনারেল পদে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন, ম্যাথিউ হুইটেকার ও ডানপন্থি অ্যাক্টিভিস্ট মাইক ডেভিস।

প্রথম মেয়াদে জেফ সেশনস ও উইলিয়াম বার সঙ্গে সম্পর্কের উত্থান-পতনের অভিজ্ঞতার পর এবার ট্রাম্প তার সমর্থকদের মধ্যে থেকে কাউকে এই গুরুত্বপূর্ণ পদে বসানোর পরিকল্পনা করছেন।

হোমল্যান্ড সেক্রেটারি

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের দায়িত্বে ট্রাম্প অভিবাসন নীতি এবং নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি আরোপের জন্য সাবেক ইমিগ্রেশন প্রধান টম হোম্যানকে নিয়োগ দেওয়ার কথা ভাবছেন। এছাড়া সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন চ্যাড উলফ ও চ্যাড মিজেল।

পররাষ্ট্রমন্ত্রী

ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিওর নাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসেবে আলোচনায় রয়েছে। রুবিও একজন চীন-বিরোধী এবং রিপাবলিকান দলের সিনিয়র সদস্য। অন্যান্য প্রার্থীর মধ্যে আছেন রবার্ট ও’ব্রায়ান, বিল হেগার্টি ও ব্রায়ান হুক।

জাতীয় নিরাপত্তা-বিষয়ক উপদেষ্টা

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে থাকতে পারেন রিচার্ড গ্রেনেল। এছাড়া এই পদের জন্য আলোচনায় আছেন জন র‍্যাটক্লিফ, কিথ কেলোগ ও ক্যাশ প্যাটেল। ক্যাশ প্যাটেল সিআইএ প্রধান পদেও নিযুক্ত হতে পারেন বলে সূত্রমতে জানা গেছে।

প্রতিরক্ষামন্ত্রী

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ফ্লোরিডার কংগ্রেসম্যান মাইকেল ওয়াল্টজ এবং রবার্ট ও’ব্রায়ানের নাম আলোচনায় রয়েছে। তবে মাইক পম্পেওকে এই পদের জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে না বলে জানানো হয়েছে।

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত

ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত নিউ ইয়র্কের কংগ্রেসওমেন এলিস স্টেফানিক জাতিসংঘে মার্কিন প্রতিনিধি হতে পারেন। তবে মর্গান ওর্তাগুস, ডেভিড ফ্রিডম্যান ও কেলি র্ক্যাফটও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

অর্থমন্ত্রী

ট্রাম্পের অর্থমন্ত্রী হিসেবে রবার্ট লাইটহাইজারের নাম শোনা যাচ্ছে। তিনি চীনের সঙ্গে ট্রাম্পের শুল্ক যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া স্কট বেসেন্ট, জন পলসন ও ল্যারি কুডলোও অর্থমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন।

বাণিজ্যমন্ত্রী

ট্রাম্পের ট্রানজিশন টিমের সহ-চেয়ার লিন্ডা ম্যাকমাহন মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান হিসেবে মনোনীত হতে পারেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে ব্রুক রোলিনস ও কেলি লফলার রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথ ডাকোটার গভর্নর ক্রিস্টি নোয়েম ও নর্থ ডাকোটার গভর্নর ডগ বার্গাম মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (ইন্টারিয়র ডিপার্টমেন্ট) নেতৃত্বের জন্য বিবেচিত হচ্ছেন।

জ্বালানিমন্ত্রী

ডগ বার্গাম জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠতার ফলে তিনি এই পদে এগিয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

প্রেস সেক্রেটারি

২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিট ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় প্রভাব বিস্তার করেছিলেন। তাই প্রশাসনের মুখপাত্র হিসেবে তাকে নিয়োগ দেওয়া হতে পারে।

রবার্ট এফ কেনেডি জুনিয়র ও ইলন মাস্ক

স্বাস্থ্য বিভাগের সম্ভাব্য প্রধান হিসেবে রবার্ট এফ কেনেডি জুনিয়রের নাম শোনা যাচ্ছে। এছাড়া ইলন মাস্কের সঙ্গে ট্রাম্পের সহযোগিতায় তিনি “ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি” গঠনের পরিকল্পনা করছেন। যার মূল লক্ষ্য ফেডারেল সরকারের কাঠামোকে আরও সংহত করা।

 

সূত্র: বাংলা ট্রিবিউন