সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইউক্রেনে অক্টোবরে রাশিয়ার সর্বোচ্চ ক্ষতি হয়েছে : ব্রিটেন

নিউজ ডেস্ক১০ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া
ইউক্রেনে অক্টোবরে রাশিয়ার সর্বোচ্চ ক্ষতি হয়েছে : ব্রিটেন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাশিয়ার সেনারা সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। ব্রিটেনের সশস্ত্র বাহিনীর প্রধান রবিবার এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ প্রতিরক্ষাপ্রধান টনি রাডাকিন বিবিসিকে বলেন, অক্টোবর মাসে প্রতিদিন প্রায় দেড় হাজার রুশ সেনা হতাহত হয়েছে।

রাশিয়া তাদের যুদ্ধে নিহতের সংখ্যা প্রকাশ করে না।

তবে রাডাকিন জানান, গত মাসের এই ক্ষতি ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ আকারে হামলা শুরুর পর থেকে সবচেয়ে বড়।
ব্রিটিশ প্রতিরক্ষাপ্রধান বলেন, ‘রাশিয়া প্রায় সাত লাখ মানুষের মৃত্যু বা আহত হওয়ার পথে রয়েছে। পুতিনের উচ্চাকাঙ্ক্ষার কারণে রুশ জাতিকে যে বিশাল যন্ত্রণা সহ্য করতে হচ্ছে, সেটি অবর্ণনীয়।’

এ ছাড়া যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর প্রধান স্বীকার করেছেন, রাশিয়া কিছুটা ভূখণ্ড দখল করছে, তবে এসব ক্ষতি শুধু ‘সামান্য জমির বিনিময়ে’।

তিনি আরো বলেন, রুশ সরকার তাদের সরকারি ব্যয়ের ৪০ শতাংশের বেশি প্রতিরক্ষা ও নিরাপত্তায় ব্যয় করছে, যা দেশের ওপর ‘এক বিশাল চাপ’ সৃষ্টি করছে।
রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনের সবচেয়ে দৃঢ় সমর্থকদের মধ্যে ব্রিটেন অন্যতম। তারা কিয়েভকে সামরিক সহায়তার জন্য কোটি কোটি পাউন্ড দেওয়ার পাশাপাশি অস্ত্র ও সামরিক প্রশিক্ষণও প্রদান করছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় সত্ত্বেও ইউক্রেনের প্রতি ব্রিটেনের ‘অটল’ সমর্থন বজায় থাকবে।

ইউক্রেনের ‘যত দিন প্রয়োজন’ যুক্তরাজ্য তত দিন সহায়তা দেবে পুনর্ব্যক্ত করে রাডাকিন বলেন, ‘এটাই প্রেসিডেন্ট পুতিনের উপলব্ধি করা উচিত এবং এটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির জন্য আশ্বাসবাণী।’

 

সূত্র: কালের কণ্ঠ