সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

বুধবার বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করবেন ট্রাম্প

নিউজ ডেস্ক১০ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া
বুধবার বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করবেন ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বুধবার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে আগামী বুধবার সকাল ১১টায় ওভাল অফিসে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এর আগে, গত বুধবার ট্রাম্পের প্রচার শিবিরের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চেউং জানিয়েছিলেন, নির্বাচনে জয়ের পর প্রেসিডেন্ট বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন। এছাড়াও, বর্তমান প্রশাসন ও আগামী প্রশাসনের মধ্যে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান তিনি।

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টের সঙ্গে নতুন প্রেসিডেন্টের সাক্ষাতের রীতি রয়েছে। রীতি অনুযায়ী ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন। তবে ২০২০ সালের নির্বাচনে এই রীতির ব্যত্যয় ঘটেছিল। তখন নির্বাচনে বাইডেনের কাছে হেরে যাওয়ার পর ট্রাম্প এ ধরনের বৈঠকের আয়োজন করেননি।

২০১৬ সালে নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন ট্রাম্প। তৎকালীন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন। ওই সময় তাঁরা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নীতি নিয়ে আলোচনা করেন। তাঁরা দেশের সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছিলেন।

এর আগে বারাক ওবামা ২০০৮ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তৎকালীন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ওভাল অফিসে ওবামাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাঁরা অর্থনীতি ও নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করেন। তখন ওবামার স্ত্রী মিশেল ওবামাও হোয়াইট হাউসে গিয়েছিলেন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন