সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

৯৫ হাজার ফিলিস্তিনির জরুরি মানবিক সহায়তার প্রয়োজন: জাতিসংঘ

নিউজ ডেস্ক৯ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া
৯৫ হাজার ফিলিস্তিনির জরুরি মানবিক সহায়তার প্রয়োজন: জাতিসংঘ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয় (টঘঙঈঐঅ) জানিয়েছে, ইসরাইলি বাহিনীর বছরব্যাপী আক্রমণের ফলে উত্তর গাজায় গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহ কঠোরভাবে সীমাবদ্ধ হয়ে পড়েছে। এর ফলে প্রায় ৯৫,০০০ ফিলিস্তিনি জরুরি মানবিক সহায়তার প্রয়োজনীয়তার মুখোমুখি হয়েছে।

জাতিসংঘের এই ঘোষণাটি এমন সময় এসেছে, যখন গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ ব্যাপকভাবে বাড়ছে। যা ইসরাইলের নিষেধাজ্ঞার কারণে আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

গাজায় ইসরাইলি নিষেধাজ্ঞার আওতায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘ সংস্থাটিও (টঘজডঅ) গাজার মধ্যে কোনো সহায়তা কার্যক্রম চালাতে পারছে না।

আল-জাজিরার শুক্রবার রাতের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরাইলি কর্মকর্তারা গাজায় নতুন একটি সহায়তা ক্রসিং খোলার পরিকল্পনা করছেন।

এর আগে যুক্তরাষ্ট্র একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে ইসরাইলকে গাজায় মানবিক সহায়তা প্রদানের নির্দেশ দেয়। যা না মানলে ইসরাইলকে সামরিক সহায়তা বন্ধ করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এদিকে, জাতিসংঘ গাজায় ইসরাইলি আক্রমণের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। বৈশ্বিক সংস্থাটি জানিয়েছে যে, গাজায় নিহতদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এ পর্যন্ত ৪৩,৫৫২ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১০২,৭৬৫ জন আহত হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনে গাজার বেসামরিক জনসংখ্যার ওপর ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, গাজার বেসামরিক মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ, এমনকি গণহত্যার অভিযোগও আনা হতে পারে।

 

সূত্র: যুগান্তর