সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

এবার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলে হামলা হিজবুল্লাহর

নিউজ ডেস্ক৯ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
এবার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলে হামলা হিজবুল্লাহর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরাইলি ঘাঁটিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। সেন্ট্রাল ইসরাইলে একটি বিমানঘাঁটিকে নিশানা করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

এক মাসের বেশি সময় ধরে চলা পাল্টাপাল্টি পদক্ষেপে গোষ্ঠীটির সবশেষ হামলার ঘটনা এটি। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবের দক্ষিণে তেলনফ বিমানঘাঁটিতে এ হামলা চালানো হয়েছে। হামলায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের একটি বহর ছোড়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তারা জানিয়েছে, পশ্চিমাঞ্চল এবং আপার গ্যালিলি অঞ্চলে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইস) তথ্যমতে, হিজবুল্লাহর কাছে অন্তত ১০ ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে সবচেয়ে কম পাল্লার ক্ষেপণাস্ত্র হলো ফালাক-১। এটি ১১০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম। এছাড়া সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র হলো এসসিইউডি বি/সি। এ ধরনের ক্ষেপণাস্ত্র ৫৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারে।

 

সূত্র: যুগান্তর