সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

কানাডায় টিকটকের কার্যালয় বন্ধের নির্দেশ

নিউজ ডেস্ক৯ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
কানাডায় টিকটকের কার্যালয় বন্ধের নির্দেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কানাডায় বন্ধ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের কার্যালয়। নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে কার্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, তবে কার্যালয় বন্ধের নির্দেশ দিলেও এখনি দেশটিতে টিকটক অ্যাপ বন্ধ হচ্ছে না। এ বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

বুধবার কানাডার শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শঁপা বলেন, টিকটকের চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স-সম্পর্কিত সম্ভাব্য জাতীয় নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে তার প্রশাসন। যে কারণে টিকটকের কানাডা কার্যালয় বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, কানাডার নাগরিকদের টিকটক ব্যবহার করার বা এতে কনটেন্ট তৈরি করার অধিকার খর্ব করবে না সরকার। একটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা বা না করা সবার ব্যক্তিগত সিদ্ধান্ত।

ইতোমধ্যে ভারত, আফগানিস্তান, ইরানের মতো বেশ কিছু দেশে টিকটক অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে টিকটক নিষিদ্ধে কংগ্রেসে একটি বিল পাস করেছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন