সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ফিলিস্তিনি বন্দিদের জন্য ইসরাইলের নতুন আইন, যা বলল হামাস

নিউজ ডেস্ক৮ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
ফিলিস্তিনি বন্দিদের জন্য ইসরাইলের নতুন আইন, যা বলল হামাস

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সম্প্রতি ফিলিস্তিনি বন্দিদের বিষয়ে নতুন একটি আইন পাশ করেছে ইসরাইলের পার্লামেন্ট (নেসেট)। নতুন এই আইনকে ইহুদিবাদী শাসনের বর্ণবাদী আচরণের আরেকটি জলজ্যান্ত উদাহরণ বলে অভিহিত করেছে হামাস।

শুক্রবার (৮ নভেম্বর) ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি পরিবারের সদস্যদের বিরুদ্ধে শহিদি হওয়ার উদ্দেশে আক্রমণ চালানোর অভিযোগে তাদেরকে নির্বাসনের এই আইন ইসরাইলি শাসনের বর্ণবাদী আচরণকে পুনরায় স্পষ্ট করেছে।

হামাস আরও বলেছে, ‘নেসেটে ১৪ বছরের কম বয়সি শিশুদের বিচার ও কারাগারে পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে, যা স্পষ্টভাবেই আন্তর্জাতিক আইন ও চুক্তির লঙ্ঘন’।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির মতে, এটি জাতিসংঘের শিশু অধিকার চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন এবং ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে ইসরাইলি দখলদারদের অপরাধমূলক পদক্ষেপের আরেকটি উদাহরণ।

এছাড়াও এই বিবৃতিতে হামাস আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং শিশু অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি এই আইনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে গাজায় দখলদারদের অমানবিক হত্যাযজ্ঞ চালানোর বিরুদ্ধে চাপ প্রয়োগের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠিটি।

 

সূত্র: যুগান্তর