সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ট্রাম্পের নিরাপত্তায় সশস্ত্র রোবট কুকুর!

নিউজ ডেস্ক৮ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
ট্রাম্পের নিরাপত্তায় সশস্ত্র রোবট কুকুর!

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ফ্লোরিডায় নিজের মার-এ-লাগো রিসোর্টে অবস্থান করছেন ডোনাল্ড ট্রাম্প। শুধু ট্রাম্পই নন, তার পরিবারের সদস্য এবং রিপাবলিকান পার্টির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও ট্রাম্পের শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও কেউ কেউ সেখানে অবস্থান করছেন।

তাই মার-এ-লাগো রিসোর্টকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে সশস্ত্র রক্ষীরা সার্বক্ষণিক পাহারায় নিয়োজিত রয়েছেন। এছাড়া বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, রিসোর্টের ভেতরে টহল দিচ্ছে একটি সশস্ত্র রোবট কুকুর।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।

নির্বাচিত হওয়ার পর এখন নিজের মন্ত্রিসভা সাজানোর কাজ করছেন ট্রাম্প। নিজের মার-এ-লাগো রিসোর্টএ বসেই সে কাজ সারছেন তিনি। আগামী বছরের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন তিনি।

 

সূত্র: যুগান্তর