সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ট্রাম্পের জয়ের পর কঠিন পরিস্থিতিতে ভাষণ দেবেন বাইডেন

নিউজ ডেস্ক৭ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
ট্রাম্পের জয়ের পর কঠিন পরিস্থিতিতে ভাষণ দেবেন বাইডেন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় বিজয়ী হওয়ার পর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দিতে প্রস্তুত হচ্ছেন। আগামীকাল সকাল ১১টায় এই ভাষণটি হওয়ার কথা।

গার্ডিয়ানের খবর অনুসারে, বাইডেনের জন্য এই ভাষণটি সহজ হবে না। তিনি গত জুলাই মাসে নিজের পুনঃনির্বাচনের প্রচার বন্ধ করে তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছিলেন। তবে ট্রাম্পের কাছে হেরে যাওয়ায় তাদের প্রচেষ্টা ব্যর্থ হলো।

উল্লেখ্য, ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন। কিন্তু ট্রাম্প ক্ষমতা গ্রহণে বাইডেনকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। পুনরায় ক্ষমতায় ফিরে বাইডেনের অনেক নীতি বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।

বাইডেন ও ট্রাম্প গতকাল ফোনে কথা বলেছেন এবং প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর নিয়ে শীঘ্রই আলোচনায় বসতে সম্মত হয়েছেন। তবে সেই বৈঠকের সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ হয়নি।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন