সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

পোষা ছাগল জবাই, ১১ বছরের শিশু পেল সাড়ে ৩ কোটি টাকা

নিউজ ডেস্ক৭ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া
পোষা ছাগল জবাই, ১১ বছরের শিশু পেল সাড়ে ৩ কোটি টাকা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১১ বছর বয়সি একটি মেয়ের পোষা ছাগলকে ধরে জবাই করা হয়। এ কাজে সহায়তা করার অভিযোগ উঠে শাস্টা কাউন্টি শেরিফ অফিসের বিরুদ্ধে। এ অভিযোগ প্রমাণিত হলে শেরিফ অফিসকে তিন লাখ ডলার বা তিন কোটি ৫৮ লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গত ১ নভেম্বর এ আদেশ দেন আদালত।

এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে।

২০২২ সালের ঘটনা। সিডার নামের ছাগলটিকে পুষেছিল মেয়েটি। পরিবারটি শাস্টা ডিস্ট্রিক্ট ফেয়ারে কম বয়স্ক গবাদিপশুর নিলামের জন্য ছাগলটির নাম নথিবদ্ধ করে। তবে পরে মেয়েটি কোনোভাবেই ছাগলটাকে দিতে রাজি হয়নি। পরিবারের পক্ষ থেকেও নিলামে না তোলার জন্য অনুরোধ করা হয়; কিন্তু মেলা কর্তৃপক্ষ জানায়- নাম প্রত্যাহারের কোনো সুযোগ নেই।

মেয়েটির মা জেসিকা লং পশুটিকে বাঁচানোর জন্য পরিবারের আপ্রাণ চেষ্টার পরও ছাগলটি বিক্রি এবং জবাই করার জন্য শেরিফের অফিসের বিরুদ্ধে ফেডারেল কোর্টে মামলা করেন। মিসেস লং এমনকি সিডারকে সুরক্ষিত রাখার জন্য ৩২০ কিলোমিটার দূরে সোনোমা কাউন্টির একটি খামারে নিয়ে গিয়েছিলেন।

এদিকে শাস্টা ডিস্ট্রিক্ট ফেয়ারের প্রধান নির্বাহী বি জে ম্যাকফারলেন ছাগল ফেরত না দিলে বড় চুরির অভিযোগ আনার হুমকি দেন লংকে। পরে শাস্টা কাউন্টি শেরিফের দুজন ডেপুটি খামারে গিয়ে ছাগলটিকে আটক করে। আদালতের নথিতে যোগ করা হয়েছে, আইন প্রয়োগকারী কর্মকর্তাদের খামারে তল্লাশি এবং সিডারকে জব্দ করার কোনো ওয়ারেন্ট ছিল না।

পরিবারের আবেদন উপেক্ষা করে, সিডারকে নিলামে ৯০২ ডলারে বিক্রি করা হয়েছিল মাংসের জন্য। যার মধ্যে মেলা কর্তৃপক্ষ পায় ৬৩ ডলার। পরে ছাগলটিকে জবাই করা হয়।

মিসেস লং জানান, এ ঘটনা তার মেয়েটিকে প্রচণ্ড কষ্ট দেয়। সে খুব কেঁদেছিল।

 

সূত্র: যুগান্তর