সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ট্রাম্পকে মোদির ফোন, একসঙ্গে কাজ করার প্রত্যাশা

নিউজ ডেস্ক৭ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
ট্রাম্পকে মোদির ফোন, একসঙ্গে কাজ করার প্রত্যাশা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (৬ নভেম্বর) ফোন করেন তিনি।

ফোনকলে মোদি বলেছেন, আগামী দিনগুলোতে ট্রাম্পের সঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদী তিনি।

ভারতের সরকারি সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সিনেট ও প্রতিনিধি নির্বাচনেও রিপাবলিকান দল ভালো করায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন মোদি। ফোনকলে দুই নেতাই বিশ্ব শান্তির জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এ ছাড়া প্রযুক্তি, প্রতিরক্ষা, জ্বালানি ও মহাকাশসহ অন্যান্য খাতে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার জন্য ট্রাম্পের সঙ্গে একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন