সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আইনসভায় পুনর্নির্বাচিত হলেন ৫ বাংলাদেশি

নিউজ ডেস্ক৭ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
যুক্তরাষ্ট্রের আইনসভায় পুনর্নির্বাচিত হলেন ৫ বাংলাদেশি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এবারের মার্কিন নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভায় পুনর্নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত ৫ প্রার্থী। নির্বাচনী ফলাফল ও স্থানীয় কমিউনিটির বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে। তারা বিভিন্ন অঙ্গরাজ্যের নির্বাচিত প্রতিনিধি ছিলেন। পুনর্নির্বাচনের জন্য দাঁড়িয়েছেন।

বিজয়ী বাংলাদেশিরা হলেন জর্জিয়া স্টেট সিনেটর পদে ডেমোক্রেট প্রার্থী শেখ এম. রহমান, একই স্টেটের অপর ডিস্ট্রিক্ট থেকে সিনেটর নাবিলা ইসলাম, কানেকটিকাট স্টেট সিনেটর মাসুদুর রহমান এবং নিউ হ্যাম্পশায়ার স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল খান এবং নিউজার্সি প্লেইন্স বরো টাউনশিপ থেকে কাউন্সিলম্যান ড. নুরান নবী।

এর বাইরে পেনসিলভেনিয়া, মিশিগান, নিউজার্সিসহ অন্যান্য অঙ্গরাজ্যের বেশ কয়েকজন বাংলাদেশি-আমেরিকান কাউন্টি ও অন্যঅন্য পর্যায়ে নির্বাচনে অংশ নিয়েছেন। তদের ফলাফল এখনো জানা যায়নি।

নিউজার্সি প্লেইন্স বরো টাউনশিপ থেকে পঞ্চম মেয়াদে নির্বাচিত হয়েছেন কাউন্সিলম্যান ড. নুরান নবী। তিনি টানা ১৪ বছর ধরে এই পদে আছেন ২০০৭ সাল থেকে। তার টাউনশিপে একজন মেয়র এবং ৫ জন কাউন্সিলম্যান রয়েছেন। তিনি কাউন্সিলম্যান হিসাবে কালচারাল এবং হেরিটেজ বিষয়ের দায়িত্বে রয়েছেন।

 

সূত্র: যুগান্তর