সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিলেন পাক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক৬ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিলেন পাক প্রধানমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বুধবার সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ ট্রাম্পের সাফল্য কামনা করে শাহবাজ লেখেন, নতুন আমেরিকান প্রশাসনের সঙ্গে সম্পর্ক জোরদার করতে দৃঢ় প্রতিজ্ঞ তার দেশ পাকিস্তান।

পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, আমেরিকার জনগণ ট্রাম্প ও তার দলকে একটি দুর্দান্ত বিজয় দিয়েছেন। এটি একটি যুদ্ধবিরোধী ম্যান্ডেট ও সাফল্য বলেও মন্তব্য করেন তিনি।

শাহবাজ শরিফ ছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেইর স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এ ছাড়া ন্যাটো প্রধান, পোলিশ প্রেসিডেন্ট, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এক বিবৃতিতে বলা হয়েছে, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করে যাবে। যুক্তরাষ্ট্রের প্রতি চীনের নীতিতে কোনো পরিবর্তন নেই।

 

সূত্র: যুগান্তর