সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

বিজয় উল্লাস শুরু করেছেন ট্রাম্প সমর্থকরা

নিউজ ডেস্ক৬ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া
বিজয় উল্লাস শুরু করেছেন ট্রাম্প সমর্থকরা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সময় যত গড়াচ্ছে, জয়ের ততোই জয়ের বন্দরে পৌঁছে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানদের শক্ত ঘাটির পাশাপাশি দোদুল্যমান দুই অঙ্গরাজ্যে জয় পেয়েছেন তিনি। ২৭০ এর ম্যাজিক সংখ্যায় পৌঁছাতে ট্রাম্পের প্রয়োজন আর মাত্র ২২ ভোট। তিনি এরই মধ্যে পেয়েছে ২৪৮ ইলেকটোরাল ভোট। সেখানে কমলা পেয়েছেন ২১৪টি। ফলে এরই মধ্যে বিজয় উল্লাস শুরু করেছেন ট্রাম্প সমর্থকরা। বিজয় তারা নিশ্চিত ধরেই রেখেছেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাত দোদুল্যমান রাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ দুই রাজ্য নর্থ ক্যারোলিনা ও জর্জিয়াতে জয় পেয়েছেন ট্রাম্প।

এই দুই রাজ্যে ইলেক্টরাল ভোটের সংখ্যা ৩২টি। এর মাধ্যমে ট্রাম্পের ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৭টিতে।
এদিকে শুরু থেকেই পিছিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। মাঝে দূরত্ব কিছুটা কমলেও ট্রাম্পকে ধরতে পারেননি তিনি।

২১৪টি ভোট পেয়েছেন কমলা। জয় পেতে তাকে পেতে হবে আরও ৫৬ ভোট।
আরেক সুইং স্টেট পেনসিলভেনিয়ায় এগিয়ে আছেন ট্রাম্প। ৯৩ দশমিক ৭ শতাংশ ভোট গণনা হয়েছে এই রাজ্যে।

সেখানে ৫০ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। অন্যদিকে কমলা পেয়েছেন ৪৮ শতাংশ ভোট। এই অঙ্গরাজ্যে ইলেকট্ররাল ভোটের সংখ্যা ১৯। এখানে জিতে গেলে ট্রাম্পের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। আরেক সুইং স্টেট অ্যারিজোনায় এগিয়ে আছেন ট্রাম্প।
এখানে ৫২ শতাংশ ভোট গণনার পর হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দুই প্রার্থীর।