সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

সুইং স্টেটস’-এও ট্রাম্পের বাজিমাত

নিউজ ডেস্ক৬ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
সুইং স্টেটস’-এও ট্রাম্পের বাজিমাত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আমেরিকার রাজনীতিতে ‘সুইং স্টেট’ বা ‘ব্যাটল গ্রাউন্ড স্টেট’ নামে পরিচিত সাত প্রদেশের ফলাফল নিয়ে কৌতূহলী বিশ্ব। এই সাতটি প্রদেশের ভূমিকা প্রেসিডেন্ট নির্বাচনে নির্ণায়ক হতে চলেছে।

চার ঘণ্টা অতিক্রান্ত। আমেরিকার ‘সুইং স্টেট’গুলির গণনা চলছে। ফলের প্রাথমিক প্রবণতা বলছে, ‘সুইং স্টেট’গুলিতেও বাজিমাত করতে চলেছেন রিপাবলিকান প্রার্থী তথা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ সাত প্রদেশের মধ্যে ছ’টিতেই ডেমোক্র্যাটের কমলা হ্যারিসকে পিছনে ফেলে এগিয়ে আছেন তিনিই। তার মধ্যে আবার নর্থ ক্যারোলাইনাতে জর্জিয়াতে ইতিমধ্যেই ট্রাম্পকে জয়ী ঘোষণা করা হয়েছে।