সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

যে কারণে ভোট দেওয়ার সময় বাড়লো পেনসিলভানিয়ায়

নিউজ ডেস্ক৬ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া
যে কারণে ভোট দেওয়ার সময় বাড়লো পেনসিলভানিয়ায়

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মার্কিন নির্বাচনে গুরুত্বপূর্ণ সুইং স্টেট হিসেবে পরিচিত পেনসিলভানিয়ায় ভোট গ্রহণ স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

পেনসিলভানিয়ার ক্যামব্রিয়া কাউন্টির ভোটাররা সফটওয়্যার সমস্যার কারণে ব্যালট স্ক্যান করতে না পারার কারণে এই সময় বৃদ্ধি করা হয়েছে।

পেনসিলভানিয়ার একজন বিচারক ভোটের সময় রাত ১০টা পর্যন্ত বাড়ানোর আবেদন মঞ্জুর করেছেন। খবর ফক্স নিউজ
নির্বাচনী কর্মকর্তারা বলছেন যারা ভোট দিতে চান তাদের কোনো অবস্থাতেই ফিরিয়ে দেওয়া হবে না। সমস্ত ভোট গণনা করা হবে।

রিপাবলিকান ন্যাশনাল কমিটির (আরএনসি) চেয়ারম্যান মাইকেল হোয়াটলি ভোটারদের লাইনে থাকার এবং দেরি হলেও তাদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

কাউন্টি সলিসিটর রন রেপাক এক বিবৃতিতে বলেছেন, ক্যামব্রিয়া কাউন্টি বোর্ড অফ ইলেকশন আজ সকালে জানতে পেরেছে কাউন্টির ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে সফটওয়্যারের ত্রুটির কারণে ভোটাররা তাদের ব্যালট স্ক্যান করতে পারেনি।

তবে এটি ভোটারদের ভোট দিতে নিরুৎসাহিত করবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

রেপাক বলেন, সঠিক ভাবে পূরণ করা সমস্ত ব্যালট গ্রহণ করা হবে, সংরক্ষণ করা হবে এবং নির্বাচন বোর্ড দ্বারা গণনা করা হবে।

কাউন্টি বোর্ড অফ ইলেকশনের কাছে এক্সপ্রেস ভোটিং মেশিন রয়েছে। প্রয়োজনে ইলেকট্রনিকভাবে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে। তবে এখন পর্যন্ত হাতে লেখা ব্যালটে ভোট নেওয়ার হচ্ছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন