সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

বোমা মারার হুমকি দিয়ে গ্রেফতার জর্জিয়ার এক নির্বাচনকর্মী

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
বোমা মারার হুমকি দিয়ে গ্রেফতার জর্জিয়ার এক নির্বাচনকর্মী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে নিকোলাস উইমবিশ নামের এক নির্বাচনকর্মী গ্রেফতার হয়েছেন। বোমা মারার হুমকি দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের ওপর বোমা হামলার হুমকি দিয়ে চিঠি পাঠানো এবং গোয়েন্দা সংস্থা এফবিআই-এর কাছে মিথ্যা বয়ান দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। খবর রয়টার্সের।

দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ২৫ বছরের জেল হতে পারে। বোমা হামলার হুমকি দেওয়া চিঠিটি তিনি এমনভাবে লিখেছেন যে দেখে মনে হয় সেটি কোনো ভোটার পাঠিয়েছেন।

২৫ বছর বয়সী উইমবিশ গত ১৬ অক্টোবর জর্জিয়ার গ্রে শহরের জোন্স কাউন্টিতে নির্বাচন কার্যালয়ে নির্বাচনকর্মী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেদিন একজন ভোটারের সঙ্গে তার বচসা হয়েছিল।

পরদিন কাউন্টির প্রধান নির্বাচনি কর্মকর্তাকে তিনি একটি চিঠি পাঠান। কৌসুলিরা বলছেন, সেটি এমনভাবে লেখা হয়েছে যেন চিঠিটি ওই ভোটারের কাছ থেকেই এসেছে।

চিঠিতে উইমবিশ নির্বাচনকর্মীদের ওপর শারীরিক ও যৌন সহিংসতার হুমকি দেন এবং বোমা হামলার হুমকি দিয়ে চিঠি শেষ করেন বলে অভিযোগ আছে।

 

সূত্র: যুগান্তর