সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান তুরস্কের

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান তুরস্কের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন তুরস্কের বিরুদ্ধে ‘বিদ্বেষপূর্ণ মনোভাব’ প্রদর্শনের অভিযোগ তুলেছেন। এর কারণ, তুরস্ক জাতিসংঘে একটি চিঠি দিয়েছে। সেই চিঠিতে ৫২টি দেশ ইসরাইলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে।

এই ঘটনায় ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন মন্তব্য করেন, দেশগুলো সৎ নয় এবং দুষ্টু বলয়ের (অ্যাক্সিস অব ইভিল)-এর সহযোগী। তাদের এমন পদক্ষেপ স্বাভাবিক।

এর আগে রোববার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘে এই চিঠি দেয়। আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থাসহ বিভিন্ন দেশ এই চিঠিতে স্বাক্ষর করেছে। চিঠিতে গাজার চলমান সংঘাতের কারণে ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি জানানো হয়েছে।

গাজায় ইসরাইলের সামরিক অভিযানের কারণে এখন পর্যন্ত কমপক্ষে ৪৩ হাজার ৩৭৪ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে জাতিসংঘ জানিয়েছে।

ইসরাইল দাবি করেছে, এই যুদ্ধ শুরু হয়েছিল ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর। ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, ‘এই চিঠি প্রমাণ করে জাতিসংঘ কিছু অন্ধকারময় দেশ দ্বারা পরিচালিত হচ্ছে, ন্যায়বিচার ও নৈতিকতার পক্ষে থাকা দেশগুলো দ্বারা নয়।’

তুরস্কের চিঠিতে গাজার বেসামরিক মৃত্যুর হারকে ‘অসহনীয়’ বলে উল্লেখ করা হয়েছে। চিঠিতে যুক্তিযুক্ত ক্ষেত্রে ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানানো হয়েছে।

 

সূত্র: যুগান্তর