সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে পিস্তল-গানপাউডারসহ আটক ৩

নিউজ ডেস্ক১৮ মার্চ ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে পিস্তল-গানপাউডারসহ আটক ৩

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার একটি বাড়ি থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, দেড় কেজি গানপাউডার ও বিপুল সংখ্যক জিহাদী বইসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার কানসাট বালুচর গ্রামের মৃত সিরাজ বিশ্বাসের ছেলে শরিফুল ইসলাম (৫২), একই গ্রামের মৃত শেরতাজ আলীর ছেলে আশরাফুল আলম (৫০) ও সাতক্ষীরা জেলার রায়পাড়ার আরশাদ আলীর ছেলে মাওলানা তৈয়বুুর রহমান (৫০)।

 
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন এমন সংবাদ পেয়ে কানসাট-বালুচর এলাকার শরিফুলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় অন্যরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়। পরে ওই বাড়িতে তল্লাশী চালিয়ে দুটি পিস্তল, দুটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি, দেড় কেজি গানপাউডার, বিপুল সংখ্যক জিহাদী বই ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

স/শ