সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

কেক কেটে বিবাহবিচ্ছেদ উদযাপন তরুণীর!

নিউজ ডেস্ক২ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
কেক কেটে বিবাহবিচ্ছেদ উদযাপন তরুণীর!

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিবাহবিচ্ছেদ উদযাপনের জন্য বন্ধুদের ডেকে পার্টি করে আলোচনার জন্ম দিয়েছেন এক তরুণী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিবাহবিচ্ছেদ উদযাপন করতে বন্ধুদের নিয়ে কেক কেটে আনন্দ-ফুর্তি করছেন তিনি।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন সূত্রে জানা যায়, ওই তরুণী বন্ধুদের উপস্থিতিতে ‘হ্যাপি ডিভোর্স’ লেখা একটি কেক কেটেছেন। এছাড়া তার স্বামীর নামখচিত একটি ওড়নাও কাঁচি দিয়ে কাটতে দেখা যায় তাকে। এসময় বিয়ের ছবিগুলোও ছিঁড়ে ফেলেন ওই তরুণী।

বিবাহবিচ্ছেদের পর তার এমন কর্মকাণ্ডে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনরা বলছেন, বিবাহবিচ্ছেদ অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। এটিকে এমন খেলোভাবে উপস্থাপন নিরর্থক।

কেউ কেউ আবার তরুণীর কর্মকাণ্ডকে ‘বিয়ের পবিত্রতা’র প্রতি অসম্মানসূচক আখ্যা দিয়েছেন।

 

সূত্র: যুগান্তর