সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার ইইউ যাচ্ছেন ল্যাভরভ

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার ইইউ যাচ্ছেন ল্যাভরভ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এই ডিসেম্বরে মাল্টা যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।শুক্রবার (১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার বরাত দিয়ে রুশ দৈনিক ভেদোমোস্তি এক প্রতিবেদনে জানিয়েছে, ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার (ওএসসিই) মন্ত্রী পরিষদের এক বৈঠকে তিনি অংশ নেবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এটিই হবে কোনও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে ল্যাভরভের প্রথম সফর।

ভেদোমোস্তি’র প্রতিবেদনে জানানো হয়েছে, রাশিয়ার মাল্টা দূতাবাস নিশ্চিত করেছে যে ৫ ও ৬ ডিসেম্বর দ্বীপ রাষ্ট্রটিতে ওএসসিই মন্ত্রী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। এটি ইউরোপের সব সদস্যদের জন্য প্রযোজ্য যার মধ্যে রাশিয়ান ফেডারেশনও অন্তর্ভুক্ত।

দূতাবাস জানিয়েছে, ওএসসিই প্রতিনিধিদলগুলোকে বৈঠকের প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে নিয়মিতভাবে জানানো হচ্ছে। আরও কিছু বিষয়-যার মধ্যে আমন্ত্রণপত্রও রয়েছে, সেগুলো যথাসময়ে সব ওএসসিই প্রতিনিধিদলের কাছে পাঠানো হবে।

 

সূত্র: বাংলা ট্রিবিউন