সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

হিজবুল্লাহর ড্রোন হামলার ভয়ে ছেলের বিয়ে পেছাতে চান নেতানিয়াহু

নিউজ ডেস্ক৩০ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
হিজবুল্লাহর ড্রোন হামলার ভয়ে ছেলের বিয়ে পেছাতে চান নেতানিয়াহু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ছেলে আভনার নেতানিয়াহু’র বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে আছে। তবে বিয়ের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন ছেলের বাবা বেনিয়ামিন নেতানিয়াহু। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এখনই ছেলের বিয়ে আয়োজনের পক্ষ নন তিনি।

টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী, গাজা ও লেবাননে যুদ্ধ এবং হিজবুল্লাহর ড্রোন হামলার হুমকির মুখে নেতানিয়াহু নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তার ছেলে আভনার আসন্ন বিয়ে স্থগিত করতে চান। ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম কান এই তথ্য জানিয়েছে।

আভনার নেতানিয়াহুর বিয়ে আগামী ২৬ নভেম্বর উত্তর তেল আবিবের শ্যারন অঞ্চলের রনিত ফার্মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী তার সহযোগীদের বলেছেন, নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি করা হলে অংশগ্রহণকারীদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি নেতানিয়াহুর কার্যালয়।
এর আগে গত ১৯ অক্টোবর লেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া একটি ড্রোন নেতানিয়াহুর সিজারিয়া শহরের বাসভবনের বেডরুমে আঘাত হানে। বিস্ফোরণের ফলে তার বাসভবনের ক্ষয়ক্ষতিও হয়।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন