সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইরান ট্রু প্রমিজের মতো বহু অভিযান চালাতে সক্ষম

নিউজ ডেস্ক৩০ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ইরান ট্রু প্রমিজের মতো বহু অভিযান চালাতে সক্ষম

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে জানিয়েছেন, ইরান অপারেশন ট্রু প্রমিজের মতো বহু সংখ্যক প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করতে সক্ষম।

অপারেশন ট্রু প্রমিজ ছিল এমন একটি অভিযান, যা গত এপ্রিলে এবং ১ অক্টোবর ইসরাইলের বিভিন্ন অঞ্চলের সামরিক স্থাপনায় পরিচালিত হয়।

বুধবার ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রী নাসিরজাদে উল্লেখ করেছেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা অনেক উঁচুতে রয়েছে।

উল্লেখ্য যে, এপ্রিলের অভিযানে ৩০০টিরও বেশি মিসাইল ও ড্রোন ইসরাইল অধিকৃত অঞ্চলে নিক্ষেপ করা হয়েছিল।

এছাড়া অক্টোবরের শুরুতে অপারেশন ট্রু প্রমিজ-টু এর অংশ হিসেবে ইরান ২০০ মিসাইল নিক্ষেপ করে ইসরাইলি সামরিক ও গোয়েন্দা ঘাঁটিতে।

দ্বিতীয় এই অভিযানটি ইসরাইলি কর্মকাণ্ডের প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়। যার মধ্যে হামাস নেতা ইসমাঈল হানিয়া, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি কমান্ডার আব্বাস নিলফোরুশানের হত্যাকাণ্ডের প্রতিশোধ অন্তর্ভুক্ত ছিল।

মুখপাত্র ইব্রাহিম রেজায়ি আরও জানান, প্রতিরক্ষা মন্ত্রী নাসিরজাদের মতে, অপারেশন ট্রু প্রমিজ-টু-এর মিসাইলগুলোর ৯০ শতাংশ ইসরাইলি লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়।

এই হামলার জবাবে গত সপ্তাহে ইরানি প্রদেশগুলোতে পালটা হামলা চালায় ইসরাইল। এ হামলার কথা উল্লেখ করে নাসিরজাদে বলেন, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় এসব হামলা কোনো উল্লেখযোগ্য ক্ষতি করতে পারেনি।

 

সূত্র: যুগান্তর