সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

জাকির নায়েকের অনুষ্ঠানে ইসলাম গ্রহণ করলেন খ্রিস্টান তরুণী

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
জাকির নায়েকের অনুষ্ঠানে ইসলাম গ্রহণ করলেন খ্রিস্টান তরুণী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তানের ফয়সালাবাদে জনপ্রিয় ইসলামী বক্তা জাকির নায়েকের অনুষ্ঠানে ইসলামের ছায়াতলে এসেছেন এক খ্রিস্টান তরুণী। অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণের ইচ্ছা ব্যক্ত করেন ওই তরুণী। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

জানা যায়, অনুষ্ঠানে উপস্থিত হওয়া সে তরুণী মাইক্রোফোনের সামনে আসলে জাকির নায়েক প্রথমে তার নাম জিজ্ঞেস করেন। তখন তরুণী বলেন, তার নাম সামরিন।

এরপর জাকির নায়েক জিজ্ঞেস করেন যিশুখ্রিস্ট কি একজন নবী নাকি ঈশ্বরের পুত্র। এই প্রশ্নের জবাবে সামরিন বলেন, তার বিশ্বাস যিশুখ্রিস্ট একজন নবী।

সামরিনের উদ্দেশে জাকির নায়েকের পরবর্তী প্রশ্ন ছিল, মুহাম্মদ (সা.)-কে আল্লাহর শেষ রাসুল হিসেবে বিশ্বাস করেন কিনা। এই প্রশ্নের হ্যাঁ-সূচক জবাব দেন এই তরুণী।

এ সময় জাকির নায়েকের এক প্রশ্নের জবাবে সামরিন আরও বলেন, তিনি তার আশপাশের মুসলিমদের দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন। তিনি কোনো ধরনের চাপ ছাড়াই সজ্ঞানে, নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করতে চান বলেও জাকির নায়েককে জানান।

এরপর জাকির নায়েক তাকে কালিমা শাহাদাত পাঠ করান। এসময় উপস্থিত জনতা উচ্চস্বরে ‘আল্লাহু আকবর’ বলে সামরিনকে ইসলাম ধর্মে স্বাগত জানান।

 

সূত্র: যুগান্তর