সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৫

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৫

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত পাঁচজন নিহত এবং দুজন আহত হয়েছেন।

কর্মকর্তাদের ভাষ্যমতে, স্থানীয় সময় মঙ্গলবার সকালে পঞ্জগুরের পারুম জেলায় একটি বাঁধ নির্মাণ সাইটে এ ঘটনা ঘটে।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, নিহতরা বাঁধটির রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ছিলেন। হতাহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত দুজন বর্তমানে নিরাপদ রয়েছেন।

তিনি আরও বলেছেন, জেলার প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত পৌঁছেছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সারফরাজ বুগতি এ ঘটনাকে ‘নিন্দনীয় ও অমার্জনীয়’ হিসাবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, সন্ত্রাসীরা উন্নয়ন ও শান্তির বিরুদ্ধে। ওরা রাতের অন্ধকারে নিরীহ মানুষকে নিশানা বানায়।

 

সূত্র: যুগান্তর