সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

পাকিস্তানে অর্থনীতি বিকশিত হচ্ছে, দাবি মরিয়ম নওয়াজের

নিউজ ডেস্ক২৮ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
পাকিস্তানে অর্থনীতি বিকশিত হচ্ছে, দাবি মরিয়ম নওয়াজের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নওয়াজ শরিফের সরকার ক্ষমতায় থাকায় পাকিস্তানে অর্থনীতি বিকশিত হচ্ছে বলে দাবি করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। সোমবার হাফিজাবাদে কিষাণ কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এ দাবি করেন তিনি।

মরিয়ম নওয়াজ বলেন, পিটিআইয়ের নৈরাজ্যের সময় স্টক এক্সচেঞ্জ ডুবছিল, কিন্তু আজ তা ৯০ হাজারে দাঁড়িয়েছে। নওয়াজ শরিফের সরকারের কারণে অর্থনীতি বাড়ছে এবং মুদ্রাস্ফীতি কমেছে।

নওয়াজকণ্যা আরও বলেন, আজ বিদেশি অতিথিরা আসছেন, আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন।আমি পাঞ্জাবকে বদলে যেতে দেখছি, ভবিষ্যদ্বাণী করছি যে ফিতনা শেষ হয়ে যাচ্ছে এবং অপব্যবহারের রাজনীতি মরে যাচ্ছে।

সূত্র: যুগান্তর