সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

চাদে বোকো হারামের হামলায় ৪০ সেনা সদস্য নিহত

নিউজ ডেস্ক২৮ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
চাদে বোকো হারামের হামলায় ৪০ সেনা সদস্য নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলায় নাইজেরিয়া সীমান্তের কাছে চাদের সেনাবাহিনীর প্রায় ৪০ জন সদস্য নিহত হয়েছেন। সরকার ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে সোমবার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় একটি সূত্র এএফপিকে জানায়, দুই শতাধিক সেনার একটি ঘাঁটিতে বোকো হারামের সদস্যরা হামলা চালিয়েছে। হামলাটি স্থানীয় সময় রবিবার রাত ১০টায় ঘটে।

এ ছাড়া দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, পশ্চিমাঞ্চলীয় এনগৌবুয়া অঞ্চলে হামলায় ‘প্রায় ৪০ জন প্রাণ হারিয়েছেন’। পরে চাদের প্রেসিডেন্ট মাহামত ইদ্রিস দেবি ইতনো স্থানীয় সময় সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হামলাকারীদের ধরতে ও তাদের আস্তানাগুলোতে অভিযান চালানোর নির্দেশ দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সূত্র জানান, ‘বোকো হারামের সদস্যরা ঘাঁটিটি দখল করে অস্ত্র লুট করেছে, ভারী অস্ত্রসহ যানবাহনে আগুন দিয়েছে এবং চলে গেছে।’

এএফপির তথ্য অনুসারে, বিশাল জলাধার ও জলাভূমিতে ঘেরা চাদ হ্রদের অসংখ্য ছোট দ্বীপ জঙ্গি গোষ্ঠীগুলোর আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, যারা নিয়মিতভাবেই সেনাবাহিনী ও সাধারণ মানুষকে আক্রমণ করে।

বোকো হারাম ও এর শাখা ইসলামিক স্টেট ইন ওয়েস্ট আফ্রিকা (আইএসওয়াপ) গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম। বোকো হারাম ২০০৯ সালে নাইজেরিয়ায় বিদ্রোহ শুরু করে। তাদের আক্রমণে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষ নিহত এবং ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই সংগঠনটি পরবর্তীতে প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়ে।

২০২০ সালের মার্চে চাদের সেনাবাহিনী এই অঞ্চলে এক দিনে তাদের সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়, যখন প্রায় ১০০ সেনা বোহোমা উপদ্বীপে এক হামলায় নিহত হয়। ওই হামলার পর তৎকালীন প্রেসিডেন্ট ও বর্তমান প্রেসিডেন্টের বাবা ইদ্রিস দেবি ইতনো একটি জঙ্গিবিরোধী অভিযানের ঘোষণা দেন।

 

সূত্র: কালের কণ্ঠ