সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

নিরাপদ আশ্রয়ে নেওয়া হলো নেতানিয়াহু-গ্যালান্টকে

নিউজ ডেস্ক২৬ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
নিরাপদ আশ্রয়ে নেওয়া হলো নেতানিয়াহু-গ্যালান্টকে

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

ইসরাইলের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার ইরান, হিজবুল্লাহ, হামাসসহ প্রতিরোধ বাহিনীর আক্রমণের আশঙ্কায় তাদেরকে দ্রুত নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়।

শনিবার ভোরে ইরানের রাজধানী তেহরান, পশ্চিমাঞ্চলের ইলাম প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিমের খুজেস্তান প্রদেশে অবস্থিত সামরিক কেন্দ্রগুলোর ওপর ইসরাইলি আক্রমণ চালায়। এর পরপরই মূলত ইসরাইলি কর্তৃপক্ষ ওই পদক্ষেপ নেয়।

এদিকে ইরানের বিমান প্রতিরক্ষা কমান্ডের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানানো হয়, ইসরাইলি বাহিনীর চালানো এসব হামলা সফলভাবে প্রতিরোধ করা হয়েছে এবং ইরানে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।

একই সঙ্গে ইসরাইলকে তার ‘দুঃসাহসী কার্যকলাপ’ সম্পর্কে সতর্ক করা সত্ত্বেও এসব আক্রমণ চালানো হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে ইরানের জনগণকে শান্ত থাকার, ঐক্য বজায় রাখার এবং কেবল সরকারি সংবাদমাধ্যমের খবরের ওপর নির্ভর করা ও বিশ্বস্ত থাকার জন্যও আহ্বান জানানো হয়েছে।

 

সূত্র: যুগান্তর