সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইরানে ইসরাইলি হামলার সমালোচনায় যেসব দেশ

নিউজ ডেস্ক২৬ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
ইরানে ইসরাইলি হামলার সমালোচনায় যেসব দেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানে হামলা করেছে ইসরাইল। দেশটির ইলাম, খুজেস্তান ও তেহরান প্রদেশের কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। ইসরাইল জানিয়েছে, ইরান ও এর মিত্রদের হামলার প্রতিবাদে এ হামলা চালানো হলো।

ইরান বলছে, ইসরাইলের এ হামলায় দেশটির দুজন সেনার মৃত্যু হয়েছে। দেশটির গণমাধ্যম ইরনা নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরাইলের এ হামলার সমালোচনা করেছে সৌদি আরব, ওমান, মালয়েশিয়া, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ইয়েমেন ও কাতার।

এ ছাড়াও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এ হামলার নিন্দা জানিয়েছেন।

সৌদি আরব ইরানের ওপর ইসরাইলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন’ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি ইরানের আঞ্চলিক অখণ্ডতার মারাত্মক লঙ্ঘন এবং প্রতিষ্ঠিত আন্তর্জাতিক রীতিনীতি ও আইনের বিরোধী।

তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেহরানের আশপাশের তিনটি স্থানে চালানো ইসরাইলি হামলা রুখে দিয়েছে। তবে অল্প কিছু ক্ষতিও হয়েছে।

এর আগে, গত ১ অক্টোবর হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস) জেনারেল আব্বাস নিলফোরোশানের হত্যার জবাবে ইসরাইলের সামরিক এবং গোয়েন্দা ঘাঁটিতে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

এ হামলার পর ইরানি কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছিলেন, ইসরাইল কোনো পদক্ষেপ নিলে ইরান আরও কঠোর প্রতিক্রিয়া দেখাবে।

 

সূত্র: যুগান্তর