সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবসে আলোচনা সভা

নিউজ ডেস্ক১৭ মার্চ ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবসে আলোচনা সভা

ভ্রাম্যমান প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ৯৮ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছত্রাজিতপুর স্বেচ্ছাসেবক লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শুক্রবার বিকেলে ছত্রাজিতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলাম বিএল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউকসু বুয়েট ছাত্রসংসদের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মাহ্তাব উদ্দীন।
এসময় আরও বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফাইজুদ্দিন, উপজেলা জাসদ নেতা আজিজুর রহমান আজিজ, মহারাজপুর কারবালা কলেজের অধ্যক্ষ মশিদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক।
স/শ