সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

বাগদাদে শিল্পীদের রংয়ের ছোঁয়া

নিউজ ডেস্ক২৫ অক্টোবর ২০২৪৩ মিনিট পড়া
বাগদাদে শিল্পীদের রংয়ের ছোঁয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দীর্ঘ যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার পরেও হাত গুটিয়ে বসে না থেকে রাজধানী বাগদাদের এক শিল্পী পাড়ায় পাড়ায় রংয়ের ছোঁয়া আনছেন। সেই উদ্যোগ মানুষকে বিশাল প্রেরণা জোগাচ্ছে।

বাগদাদের আল ফাদল এলাকায় যে কোনো পরিবর্তন চলছে, শুধু রং-ভরা বড় বালতি দেখেই তা টের পাওয়া যাচ্ছে। আলি খলিফা ও তার ‘বাটারফ্লাই এফেক্ট’ নামের শিল্পীসংঘের দৌলতে মলিন এই দেওয়ালগুলি রংচংয়ে হয়ে উঠছে।

রঙিন মিউরালসের মাধ্যমে বাগদাদের অবহেলিত পাড়াগুলিতে প্রাণ সঞ্চার করাই তাঁদের মিশন। আলি বলেন, ‘আমাদের কাজের প্রশংসাই আমাকে প্রেরণা জোগায়। সৌভাগ্যবশত এখনো পর্যন্ত আমরা কোনো নেতিবাচক প্রতিক্রিয়া পাইনি। এখানকার বয়স্ক ও তরুণদের জন্য এটা নতুন এক অভিজ্ঞতা।

কিন্তু তারা আমাদের কাজ পছন্দ করছে বলেই মনে হচ্ছে।’
প্রশ্ন হলো, একটু রংয়ের ছোঁয়া কি পৃথিবীকে আরো ভালো জায়গা করে তুলতে পারে? আলির মতে, মানুষের উপর শিল্পকলার প্রভাব অবশ্যই রয়েছে৷ তিনি ও তাঁর সতীর্থরা নিশ্চিত যে মানুষ যখন তাঁদের দেওয়ালে রং করতে বলেন, তখন সেটা আর শুধু উপরিভাগের সৌন্দর্যের বিষয় থাকেনা। আলি খলিফা বলেন, ‘এই দেওয়ালের প্রতিটি গর্ত, প্রতিটি চিড়ের পেছনে মর্মান্তিক কোনো স্মৃতি রয়েছে৷ কিন্তু বুলেটের গর্তগুলিকে ফুলে পরিণত করে এক বার্তা পাঠানো হচ্ছে৷ খারাপ সময় পেছনে ফেলে সামনের দিকে এগোনো সম্ভব।’

এরই মধ্যে এমন আরো ম্যুরাল গোটা বাগদাদ শহর জুড়ে ছড়িয়ে পড়েছে।

আলির রঙিন জগত সবার নাগালে চলে আসছে। মলিন শহরটি যে অনেক প্রাণবন্ত হয়ে উঠছে, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। শিল্পকলা মানুষের জীবন বদলে দিতে পারে। যারা সেই শিল্প সৃষ্টি করছেন, শুধু তারাই নয় ু শিল্পসৃষ্টির আশেপাশের মানুষও প্রেরণা পেতে পারেন।
এই শিল্পসংঘ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

বিশেষ করে ইরাকের রক্ষণশীল সমাজে প্রায় অদৃশ্য নারীরাও এভাবে নিজেদের আইডিয়া তুলে ধরার সুযোগ পাচ্ছেন।
কাছের এক পার্কে আলি খলিফা আঁকা শেখাচ্ছেন। তিনি মানুষকে উদ্বুদ্ধ করতে চান। তাঁর বিশ্বাস, একটি পেন্সিল বা তুলির আঁচড় ঠিক প্রজাপতির পাখনার সঞ্চালনের মতো জগতে পরিবর্তন আনতে সাহায্য করতে পারে।

আলি খলিফা নিজের গোষ্ঠীর নামকরণের ব্যাখা দিতে গিয়ে বলেন, ‘বাটারফ্লাই এফেক্ট এক বৈজ্ঞানিক পরিভাষা, এক তত্ত্ব। প্রতিটি শব্দ, প্রতিটি কাজ ু তা সে যতই ছোট ও সরল হোক না কেন, সময়ের সমাপ্তি পর্যন্ত প্রভাব রাখে। ভালো কাজ করলে কিছু একটা বেড়ে উঠতে পারে। প্রভাব স্থায়ী হয়। সে কারণে আমরা এই নাম বেছে নিয়েছি।’

আল ফাদাল এলাকায় আলি ও তাঁর টিম কয়েক ঘণ্টার মধ্যেই তাঁদের মিউরালের কাজ শেষ করেছেন। বাগদাদ শহরে আরো একটি পেইন্টিং যোগ হলো। কিন্তু শহরটিকে আরো রঙিন করে তোলার মিশন চলতেই থাকবে। এখনো যে অনেক কাজ বাকি রয়েছে।

 

সূত্র: কালের কণ্ঠ