সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

দ. কোরিয়ায় নিঃসঙ্গতায় মারা যায় হাজারো মানুষ

নিউজ ডেস্ক২৫ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
দ. কোরিয়ায় নিঃসঙ্গতায় মারা যায় হাজারো মানুষ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দক্ষিণ কোরিয়ায় প্রতিবছর নিঃসঙ্গতায় ভুগে মারা যায় হাজার হাজার মানুষ। অনেকেই অবসাদগ্রস্ত হয়ে সামাজিক সম্পর্ক ও বন্ধনগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এদের মধ্যে বেশির ভাগ মধ্যবয়সী পুরুষ। তারা পরিবার ও বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে নিঃসঙ্গ জীবনযাপন করেন এবং একাকী মারা যান। কখনও কখনও তাদের মৃতদেহ খুঁজে পেতে কয়েক দিন, এমনকি সপ্তাহও লেগে যায়। দেশটিতে ‘একাকী মৃত্যু’ কোরিয়ান ভাষায় ‘গোডোকসা’ নামে পরিচিত।

বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ দেশগুলোর মধ্যে একটি হলো দক্ষিণ কোরিয়া। বিশ্বের সর্বনিম্ন জন্মহার রয়েছে এ দেশে। দেশজুড়ে একাকিত্ব ও বিচ্ছিন্ন থাকা একটি বৃহত্তর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে চাপে পড়েছে সরকার।

কোলাহলপূর্ণ রাজধানী সিউলের শহর কর্তৃপক্ষ ঘোষণা করেছে, আগামী পাঁচ বছরের মধ্যে তারা এমন একটি শহর তৈরি করবে, যেখানে কেউ একা থাকবে না। এ খাতে তারা ৪৫১.৩ বিলিয়ন ওন (প্রায় ৩২৭ মিলিয়ন ডলার) ব্যয় করবে।

এ ছাড়া তরুণদের নিঃসঙ্গ জীবন থেকে স্বাভাবিক সমাজে ফিরিয়ে আনতে আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সমাজবিচ্ছিন্ন নিভৃতচারী তরুণদের প্রতি মাসে ৬ লাখ ৫০ হাজার ওন পর্যন্ত আর্থিক সহায়তা দেবে তারা। সংকটে থাকা যুব সম্প্রদায়কে সমাজে ফিরে আসার ব্যাপারে উৎসাহী করে তুলতে এই ভাতা প্রকল্প চালু করা হয়েছে।

 

সূত্র: যুগান্তর