সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার কূটনীতিককে তলব জার্মানির

নিউজ ডেস্ক২৪ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
উত্তর কোরিয়ার কূটনীতিককে তলব জার্মানির

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইউক্রেনে হামলায় রাশিয়াকে সহযোগিতার অভিযোগের মুখে বার্লিনে নিযুক্ত উত্তর কোরিয়ার কূটনীতিককে তলব করেছে জার্মানি৷ মঙ্গলবার উত্তর কোরিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে দেশটির পররাষ্ট্র দপ্তর৷

সম্প্রতি ইউক্রেনে মোতায়েনের জন্য রাশিয়াতে সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশ পায়৷ ওই প্রতিবেদনের জের ধরেই উত্তর কোরিয়ার কূটনীতিককে তলব করে জার্মানি৷

জার্মানির দাবি, রাশিয়াকে উত্তর কোরিয়ার এমন সহযোগিতা ইউরোপ এবং জার্মানির নিরাপত্তা বিঘ্নিত করবে৷

সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উত্তর কোরিয়ার সৈন্য ইউক্রেনে মোতায়েন করা হয়েছে বা ইউক্রেনে রাশিয়ার হামলায় সেনা দিয়ে সহযোগিতা করছে উত্তর কোরিয়া – এমন খবর যদি সঠিক হয়, তাহলে তা হবে মারাত্মক এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন৷

পোস্টে বলা হয়, রাশিয়াকে পিয়ংইয়ংয়ের সমর্থন ‘জার্মানির নিরাপত্তা এবং ইউরোপের শান্তির জন্য সরাসরি হুমকি’৷

ইউক্রেন যুদ্ধে মস্কোকে সহযোগিতার অংশ হিসেবে রাশিয়াতে তিন হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া৷ দক্ষিণ কোরিয়ার আইনজীবীরা দেশটির গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমকে এমন তথ্য জানায়৷

ডিসেম্বরের মধ্যে আরো ১০ হাজার সেনা মস্কো যাওয়ার কথা রয়েছে বলেও জানায় তারা৷

এ বিষয়ে বিস্তারিত জানাতে আগামী সপ্তাহে ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা৷ সেখানে তারা উত্তর কোরিয়া রাশিয়াকে কী ধরনের সহযোগিতা করেছে সে বিষয়ে প্রাপ্ত তথ্যগুলো জানাবে৷

 

সূত্র: যুগান্তর