সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

হিজবুল্লাহর অভিযানে ইসরাইলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক২৪ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
হিজবুল্লাহর অভিযানে ইসরাইলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

হিজবুল্লাহর সামরিক বাহিনী দখলদার ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে দক্ষিণ লেবাননের সীমান্ত অঞ্চলে বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করেছে।

বুধবার (২৩ অক্টোবর) রাতে প্রকাশিত অভিযানের একটি সংক্ষিপ্ত প্রতিবেদন অনুযায়ী, এসব অভিযানে হিজবুল্লাহর মিসাইল, বিমান এবং আকাশ প্রতিরক্ষা বাহিনী ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের সাফল্য অর্জন করে এবং দখলদার বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে।

হিজবুল্লাহর অভিযানের সারসংক্ষেপ অনুযায়ী, ইসরাইলি সেনাবাহিনীর ৭০ জনেরও বেশি সৈন্য নিহত এবং ৬০০ জন আহত হয়েছেন।

এছাড়া ২৮টি মেরকাভা ট্যাঙ্ক, ৪টি সামরিক বুলডোজার, একটি সাঁজোয়া যান, একটি ট্রুপ ক্যারিয়ার এবং ৩টি হার্মেস ৪৫০ ড্রোন এবং একটি হার্মেস ৯০০ ড্রোন ধ্বংস করা হয়েছে।

তবে ইসরাইলি বাহিনীর এই ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তাদের সামরিক ঘাঁটি এবং উত্তর ফিলিস্তিন বা ইসরাইলের আরও ভেতরের অঞ্চলে অবস্থিত ইসরাইলি ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি অন্তর্ভুক্ত করে না। এগুলো কেবল দক্ষিণ লেবাননের সীমান্ত অঞ্চলে ঘটেছে।

হিজবুল্লাহর অপারেশন বিভাগ জানিয়েছে, ৩ অক্টোবর থেকে শুরু হকরা স্থল অভিযানে ইসরাইলি বাহিনী লেবানন সীমান্তের কোনো গ্রামই পুরোপুরি দখলে নিতে পারেনি এবং তাদের দখলের প্রচেষ্টাগুলো বারবারই প্রতিহত করা হয়েছে।

এদিকে বুধবার সন্ধ্যায় ইসরাইলি দখলদার বাহিনী বৈরুতে আল মায়াদিন চ্যানেলের একটি অফিসে বিমান হামলা চালায়। আক্রমণ শুরুর সময় চ্যানেলটি তার কর্মীদের নিরাপত্তার জন্য অফিস খালি করে ফেলেছিল।

এ হামলার প্রতিক্রিয়ায় আল মায়াদিন ইসরাইলি দখলদার বাহিনীকে একটি সুপরিচিত গণমাধ্যমের ওপর হামলার জন্য দায়ী করেছে। চ্যানেলটি উল্লেখ করেছে যে, তারা চলমান সংঘাতের মধ্যে সত্য ও নিরপেক্ষ তথ্য সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

সূত্র: যুগান্তর