সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

হামাসের হামলায় ইসরাইলি ব্রিগেড কমান্ডার নিহত

নিউজ ডেস্ক২১ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
হামাসের হামলায় ইসরাইলি ব্রিগেড কমান্ডার নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন দখলদার ইসরাইলের ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের কমান্ডার কর্নেল ইহসান দাকসা। রোববার গাজার উত্তরাঞ্চলে তিনি নিহত হন বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এ ছাড়া একই হামলায় গুরুতর আহত হয়েছেন আরেক সেনা কর্মকর্তা।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রাথমিক তদন্তে জানা গেছে, কর্নেল ইহসান দাকসা ট্যাংক নিয়ে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় ছিলেন। তিনি যে ট্যাংকে অবস্থান করছিলেন সেটিসহ মোট দুটি ট্যাংকে বিস্ফোরক দিয়ে হামলা চালান হামাসের যোদ্ধারা।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, গাজায় স্থল হামলা চালাতে গিয়ে ইসরাইলি সেনাবাহিনীর যত উচ্চপদস্থ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন তার মধ্যে কর্নেল ইহসান অন্যতম।

৪১ বছর বয়সি ইহসান দাকসা দ্রুজ শহর দলিয়াত আল-কার্মেলের বাসিন্দা ছিলেন। গত জুনে তিনি এই ব্রিগেডের কমান্ডারের দায়িত্ব নেন। ২০০৬ সালের আয়তা আস-সাব যুদ্ধে অবদান রাখায় তাকে সম্মানিত করা হয়।

গত বছরের ৭ অক্টোবর হামাস ও দখলদার ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এক বছরের বেশি সময় ধরে চালানো এই বর্বরতায় এখন পর্যন্ত ৪২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। দিন দিন এ সংখ্যা বেড়েই চলছে।

 

সূত্র: যুগান্তর