সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ফেব্রুয়ারি থেকে মালয়েশিয়ার শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি কার্যকর

নিউজ ডেস্ক১৯ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ফেব্রুয়ারি থেকে মালয়েশিয়ার শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি কার্যকর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি কার্যকর হবে। শুক্রবার (১৮ অক্টোবর) এই তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার এই খবর জানিয়েছে।

শুক্রবার দেওয়ান রাকায়াতে ২০২৫ সালের জন্য মালয়েশিয়ার বাজেট প্রকাশ করেন আনোয়ার ইব্রাহিম। এ সময় তিনি জানান, ১ ফেব্রুয়ারি থেকে দেশটিতে ন্যূনতম মজুরি বৃদ্ধি কার্যকর হবে।

দেশটিতে বর্তমানে ন্যূনতম মজুরি ১ হাজার ৫০০ রিঙ্গিত। আগামী বছর থেকে ২০০ রিঙ্গিত বৃদ্ধির পর তা হবে ১৭০০ রিঙ্গিত।

বাজেট পেশের সময় প্রধানমন্ত্রী আরও বলেন, পাঁচজনের কম শ্রমিক আছে এমন নিয়োগকর্তাদের ২০২৫ সালের ১ আগস্ট পর্যন্ত ৬ মাসের বাড়তি সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে তারা শ্রমিকদের পূর্ব নির্ধারিত বেতন দিতে পারবেন।

এসময় তিনি আরও বলেন, শিল্প ও উৎপাদন প্রযুক্তিবিদদের (২ হাজার ২৯০ রিঙ্গিত), মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (৩ হাজার ৩৮০ রিঙ্গিত) এবং পেশাদার সৃজনশীল বিষয়বস্তু ডিজাইনারদের (২ হাজার ৯৮৫ রিঙ্গিত) প্রারম্ভিক বেতনের জন্য একটি নির্দেশিকাও প্রকাশ করবে মানবসম্পদ মন্ত্রণালয়।

 

সূত্র: বাংলা ট্রিবিউন