সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

পাকিস্তানে শিক্ষার্থীদের বিক্ষোভ, বন্ধ স্কুল-বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক১৯ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
পাকিস্তানে শিক্ষার্থীদের বিক্ষোভ, বন্ধ স্কুল-বিশ্ববিদ্যালয়

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক নারীকে ধর্ষণের অভিযোগ শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে সব স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এক নারী শিক্ষার্থীকে ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ ওঠার পর, বিচারের দাবিকে বিক্ষোভ শুরু হয়।

শুক্রবার এবং আজ শনিবার পাঞ্জাবের অভ্যন্তরীণ বিভাগ সব ধরনের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে।

পাঞ্জাবের রাওয়ালপিন্ডির পুলিশ কর্মকর্তা সৈয়দ খালিদ মেহমুদ হামদানি এএফপিকে শুক্রবার জানান, বিক্ষোভের নামে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের সঙ্গে জড়িত থাকায় ৩৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানিয়েছেন, এসবের সঙ্গে আরও যারা জড়িত আছে তাদেরকে খুঁজে বের বের করা হবে।

গত সপ্তাহে প্রদেশের রাজধানী লাহোরে প্রথম বিক্ষোভ শুরু হয়। ওই সময় সামাজিকমাধ্যমে ভাইরাল হয়, পাঞ্জাব কলেজের বেজমেন্টে এক নারী শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে।

এরপর পুলিশ এক নিরাপত্তারক্ষীকে আটক করে। যাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ধর্ষক হিসেবে অভিযুক্ত করা হয়। তবে পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযোগ নিয়ে কেউ তাদের কাছে আসেনি এবং তারা ধর্ষণের অভিযোগের সত্যতাও নিশ্চিত করতে পারেনি।

তবে ধর্ষণের অভিযোগ ভাইরাল হওয়ার পর লাহোর এবং রাওয়ালপিন্ডির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমনে পুলিশ কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জ করেছে। শিক্ষার্থীরা বলছেন, ধর্ষণের অভিযোগটি লুকানোর চেষ্টা করছে প্রশাসন।

এখন পর্যন্ত বিক্ষোভের সঙ্গে জড়িত কয়েক হাজার শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের দাবি, ধর্ষণের গুজব ছড়িয়ে পাঞ্জাবে বিক্ষোভ আয়োজন করা হচ্ছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ হুমকি দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় যারা ধর্ষণের পোস্ট ছড়িয়েছে তাদের সবাইকে কঠোর শাস্তি দেওয়া হবে।

 

সূত্র: যুগান্তর