সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

সিনওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করল হামাস

নিউজ ডেস্ক১৮ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
সিনওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করল হামাস

সিল্কসিটিনিউজ ডেস্ক :

হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার ইসরাইলি বাহিনীর হাতে নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন গাজায় হামাসের প্রধান খলিল হায়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

টেলিভিশনে দেওয়া বক্তব্যে খলিল হায়া বলেন, গাজায় ইসরাইলি হামলা বন্ধ হওয়া পর্যন্ত এবং গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত হামাসের হাতে বন্দি জিম্মিদের ফিরিয়ে দেওয়া হবে না।

ইয়াহিয়া সিনওয়ারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে হায়া বলেন, তিনি ছিলেন অটল, সাহসী ও নির্ভীক। আমাদের মুক্তির জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছেন।

হায়া বলেন, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও সিনওয়ার মাথা উঁচু করে ছিলেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুদের দিকে গুলি চালিয়েছেন। তিনি তার সমগ্র জীবন একজন ন্যায়নিষ্ঠ যোদ্ধা হিসেবে কাটিয়েছেন। ছোটবেলা থেকেই সিনওয়ার ছিলেন একজন অসীম সাহসী যোদ্ধা।

বৃহস্পতিবার ইসরাইলের পক্ষ থেকে হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করা হয়। ইসরাইলি সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেতের যৌথ বিবৃতিতে বলা হয়, বুধবার ইসরাইলের সামরিক বাহিনীর অভিযানে দক্ষিণ গাজায় তিনজন নিহত হন। ওই তিনজনের মরদেহের পরিচয় শনাক্তের পর ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাৎজও সিনওয়ার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছর ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার প্রধান পরিকল্পনাকারী ছিলেন ইয়াহিয়া সিনওয়ার। এ হামলার পর গাজায় অভিযানের নামে নির্বিচার হামলা শুরু করে ইসরাইল। গত আগস্টে ইরানের তেহরানে হামাসের নেতা ইসমাইল হানিয়াহ নিহত হওয়ার পর হামাসের নেতা হলেন সিনওয়ার।

 

সূত্র: যুগান্তর