সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

হিজবুল্লাহর ড্রোন হামলায় ৩১ ইসরাইলি সেনা আহত

নিউজ ডেস্ক১৮ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
হিজবুল্লাহর ড্রোন হামলায় ৩১ ইসরাইলি সেনা আহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

হিজবুল্লাহর চালানো একটি ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে প্রায় ৩১ জন ইসরাইলি সৈন্য আহত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের সীমান্ত অঞ্চলে ইসরাইলি সৈন্যদের একটি জমায়েত লক্ষ্য করে হিজবুল্লাহ ড্রোন হামলা চালায়।

স্থানীয় ইসরাইলি মিডিয়া জানিয়েছে, এই হামলায় প্রায় ৩১ জন ইসরাইলি সেনা আহত হয়েছে।

অন্যদিকে কিছু সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে, গত রাতে লেবাননের দক্ষিণাঞ্চলে সংঘর্ষের সময় আহত হওয়া তিন ইসরাইলি সৈন্যকে চিকিৎসার জন্য জিভ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনার ফলে ইসরাইলি বাহিনীর মধ্যে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ এবং ইসরাইলের মধ্যে সংঘাত বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকায় এ সংঘর্ষে বেশ হতাহতের ঘটনা ঘটছে।

 

সূত্র: যুগান্তর