সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

সিনওয়ারকে খুঁজতে ‘বিপুল বিনিয়োগ’ করেছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

নিউজ ডেস্ক১৭ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
সিনওয়ারকে খুঁজতে ‘বিপুল বিনিয়োগ’ করেছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহতের গুঞ্জন উঠেছে। বৃহস্পতিবার বেশ কয়েকটি ইসরাইলি সংবাদমাধ্যমে জানানো হয় সিনওয়ারকে হত্যা করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিনওয়ারের মতো দেখতে এক ফিলিস্তিনি যোদ্ধার তিনটি ছবিও ভাইরাল হয়েছে।

ইসরাইলের এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, নিহত ওই ব্যক্তি হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার কিনা তা নিশ্চিত হতে সামরিক বাহিনী এক যোদ্ধার দেহের ডিএনএ পরীক্ষা করছে।

ওয়াশিংটন ডিসি থেকে আলজাজিরার রিপোর্টার জানিয়েছে, ইয়াহিয়া সিনওয়ারকে খুঁজে বের করতে যুক্তরাষ্ট্র ইসরাইলের সঙ্গে সমন্বয় করে প্রচুর সম্পদ বিনিয়োগ করেছে।

কয়েকদিন আগে ওয়াশিংটনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হওয়ার কারণ সিনওয়ার’।

তিনি বলেন, যুদ্ধবিরতি প্রচেষ্টা নিয়ে এখনই কোনো আলোচনা হচ্ছে না এবং এর কারণ, যুক্তরাষ্ট্রের চোখে সিনওয়ারের আলোচনায় কোনো আগ্রহ নেই। যুক্তরাষ্ট্র এখনো যুদ্ধবিরতি চুক্তিকে বন্দিদের দেশে ফিরিয়ে আনার সর্বোত্তম উপায় হিসেবে দেখছে।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, বুধবার গাজার রাফার একটি ভবনে হামাসের কয়েকজন যোদ্ধাকে প্রবেশ করতে দেখে ইসরাইলি সেনারা। এরপর সেখানে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়। হামলার পর সেনারা সেখানে যাওয়ার পর সিনওয়ারের মতো দেখতে এক যোদ্ধার মরদেহ পায়। তারা জানত না ভবনটিতে সিনওয়ার ছিলেন নাকি ছিলেন না।

ইসরাইলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ বলেছেন, সিনওয়ারের নিহত হওয়ার সম্ভাবনা ইসরাইলের জন্য একটি ‘অর্থবহ ঘটনা’, তাই সেনাবাহিনী ‘১০৫ শতাংশ নিশ্চিত’ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করতে চায় না।

 

সূত্র: যুগান্তর