সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়াকে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা উত্তর কোরিয়ার

নিউজ ডেস্ক১৭ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
দক্ষিণ কোরিয়াকে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা উত্তর কোরিয়ার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দক্ষিণ কোরিয়াকে তার ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করেছে উত্তর কোরিয়া।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি তাদের নেতার জাতীয় লক্ষ্য হিসাবে দুই কোরিয়ার একীকরণ বাদ দেওয়ার প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে সংবিধান সংশোধন করেছে।
উত্তর কোরিয়ার বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, তাদের সামরিক বাহিনী গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংযোগকারী সড়ক ও রেলপথের কিছু অংশ বিস্ফোরণ দিয়ে উড়িয়ে দিয়েছে; সংবিধান মোতাবেক সংজ্ঞায়িত একটি শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে বৈধ পদক্ষেপ হিসেবে।

কেসিএনএ আরও বলেছে, ডিপিআরকে (ডেমোর্ক্যাটিক রিপাবলিক অব কোরিয়া বা উত্তর কোরিয়া) সংবিধান খুব স্পষ্টভাবে আরওকে (রিপাবলিক অব কোরিয়া বা দক্ষিণ কোরিয়া) দেশটিকে ‘শত্রুরাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করেছে। তাই, এই পদক্ষেপ ছিল অবশ্যম্ভাবী ও সম্পূর্ণ বৈধ।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে বার্তা সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংযোগকারী সড়ক ও রেলপথ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করার অংশ হিসেবে বর্তমানে সড়ক ও রেলপথ সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে।

এদিকে, উত্তর কোরিয়ার সংবিধান পরিবর্তন ও শত্রু দেশ আখ্যা দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির ইউনিফিকেশন মিনিস্ট্রি বলেছে, শান্তিপূর্ণভাবে দুই কোরিয়ার একত্রীকরণের অঙ্গীকারে তারা অবিচল থাকবে।

চলতি বছর জানুয়ারিতে দক্ষিণের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে উত্তর কোরিয়ার সংবিধান সংশোধনের নির্দেশ দেন সর্বোচ্চ নেতা কিম জং উন। তার অভিযোগ ছিল, মার্কিন প্রশাসনের সঙ্গে আঁতাত করে কিমের কমিউনিস্ট শাসনের অবসান ও অঞ্চল দখলের ষড়যন্ত্র করছে সিউল।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন