সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

বৈরুতের দক্ষিণে ইসরাইলের বিমান হামলা

নিউজ ডেস্ক১৬ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
বৈরুতের দক্ষিণে ইসরাইলের বিমান হামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির সম্ভাবনাকে নাকচ করে দেওয়ার ঘোষণার পরপরই বুধবার এই হামলা শুরু হয়।

এএফপির খবরে বলা হয়, রাজধানী বৈরুতের হারেত হারেইক এলাকায় ইসরাইলি সামরিক বাহিনী হামলার আগে সেখানকার অধিবাসীদের সরে যেতে নির্দেশ দেয়। নির্দেশের পরে চালানো হামলায় বেশ কয়েকটি বহুতল ভবন থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

এর আগে মঙ্গলবার দক্ষিণ ও পূর্ব লেবাননের কয়েকটি শহর ও অঞ্চলে ধারাবাহিক বিমান হামলায় কমপক্ষে ২৩ জন নিহত এবং আরও ৩১ জন আহত হয়েছেন।

লেবাননের সরকারি বার্তাসংস্থা জানিয়েছে, নাবাতিহ, বিনতে জবেইল এবং মারজায়ুন জেলাগুলোর পাশাপাশি টায়ার ও জেজিনকে লক্ষ্য করে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলাগুলো চালানো হয়েছে। অন্যদিকে পূর্ব লেবাননে জাহলে এবং পশ্চিম বেকা জেলায় বিমান হামলা হয়।

ইসরাইল গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার কথা বলে লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত ১৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আরও ১০ লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন।

 

সূত্র: যুগান্তর