সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় লেবাননে শতবর্ষী মসজিদ ধ্বংস

নিউজ ডেস্ক১৩ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ইসরায়েলি হামলায় লেবাননে শতবর্ষী মসজিদ ধ্বংস

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দক্ষিণ লেবাননের একটি গ্রামে ১০০ বছরের পুরনো মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে মসজিদটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) রবিবার এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানায়, শত্রু বাহিনীর বিমান কেফার তিবনিত গ্রামের পুরনো মসজিদ লক্ষ্য করে হামলা চালায়।

এতে মসজিদটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
গ্রামের মেয়র ফুয়াদ ইয়াসিন বলেন, সীমান্ত থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত গ্রামটির বাসিন্দাদের কাছে মসজিদটি অত্যন্ত প্রিয় ছিল। বিভিন্ন উত্সবে মসজিদের সামনের চত্বরে সবাই জড়ো হতো। মসজিদটি কমপক্ষে ১০০ বছরের পুরনো।

মসজিদে হামলায় তাত্ক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। গ্রামটির একটি বাজারেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণাঞ্চলীয় আরেকটি শহরে একটি বাজারে হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। হামলায় বাজারটিতে আগুন ধরে যায় বলে লেবাননের রেড ক্রস জানিয়েছে।

লেবাননে হিজবুল্লাহ বাহিনীকে ধ্বংস করার নামে দক্ষিণ লেবাননসহ দেশটির বিভিন্ন স্থানে রক্তক্ষয়ী হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের অভিযানে লেবাননে এখন পর্যন্ত এক হাজার ২৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখেরও বেশি মানুষ।

 

সূত্র: কালের কণ্ঠ