সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

বাবা সিদ্দিকিকে খুনের দায় স্বীকার করল লরেন্স বিষ্ণোই গ্যাং

নিউজ ডেস্ক১৩ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
বাবা সিদ্দিকিকে খুনের দায় স্বীকার করল লরেন্স বিষ্ণোই গ্যাং

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতের মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকিকে খুনের দায় স্বীকার করল লরেন্স বিষ্ণোই গ্যাং। গতকাল রাতে মুম্বাইয়ের পূর্ব বান্দ্রায় ছেলে জিশান সিদ্দিকির অফিসের বাইরে গুলি করে খুন করা হয় ৬৬ বছরের এনসিপি নেতাকে।

পুলিশ জানিয়েছে, তিন বন্দুকবাজ এ হত্যাকণ্ডে জড়িত ছিল। ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- গুরমেইল বলজিৎ সিং (২৩) ও ধর্মরাজ কাশ্যপ (১৯)। তৃতীয় ব্যাক্তি হলেন- শিব কুমার গৌতম।

শনিবার রাতে বান্দ্রা ওয়েস্ট এলাকায় বাবা সিদ্দিকিকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। ছেলে জিশান সিদ্দিকির অফিসের বাইরে তাকে লক্ষ্য করে কমপক্ষে ছয়টি গুলি ছুঁড়া হয়, যার মধ্যে চারটি তার বুকে লাগে।

বিনোদন জগত এবং বলিউডে বেশ প্রভাব রয়েছে বাবা সিদ্দিকির। অভিনেতা শাহরুখ খান, সালমান খানের সঙ্গেও বেশ সুসম্পর্ক ছিল তার। এমনকি তার মধ্যস্থতাতেই শাহরুখ ও সালমানের মধ্যে বিবাদ মেটে বলে ধারণা করা হয়। হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে বলছে, বাবা সিদ্দিকি একরকম ‘পকেটে রাখতেন’ দুই খানকে। শুধু তাই নয়, বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে হাজিরা দিতেন বলিউডের প্রথম সারির তারকারা।

এর আগে সালমান খানকে খুনের হুমকি দেওয়ার পাশাপাশি, তার বাড়ির বাইরেও গুলি চালায় লরেন্স বিষ্ণোই গ্যাং। জানা গেছে, বিষ্ণোই সম্প্রদায়ের মানুষ কৃষ্ণসার বা চিংকার হরিণকে পবিত্র বলে মনে করে, বলতে গেলে তারা পূজা করে। কৃষ্ণ হরিণ খুন মামলার জেরেই সালমান লরেন্সের টার্গেটে উঠে আসেন বলে জানা যায়।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, লরেন্স এই মুহূর্তে জেলে রয়েছে। কিন্তু জেলে থাকলেও চাঁদাবাজি থেকে শুরু করে বড় বড় অপরাধ নিয়ন্ত্রণ করছে তার গ্যাং।

৬৬ বছর বয়সি বাবা সিদ্দিকি মহারাষ্ট্রের বান্দ্রা পশ্চিম নির্বাচনি এলাকা থেকে তিনবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। একইসঙ্গে ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি খাদ্য ও বেসামরিক সেবা সরবরাহ এবং শ্রম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

এছাড়া কংগ্রেসের রাজনীতির সঙ্গে তিনি প্রায় পাঁচ দশক যুক্ত ছিলেন এই রাজনীতিক। তবে কংগ্রেস ছেড়ে গত ফেব্রুয়ারি মাসে তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন।

 

সূত্র: যুগান্তর