সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইসরাইলে ১১৫টি রকেট ছুড়ল হিজবুল্লাহ

নিউজ ডেস্ক১৩ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ইসরাইলে ১১৫টি রকেট ছুড়ল হিজবুল্লাহ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরাইলে ১১৫টি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৫০ মিনিটে তারা উত্তর ইসরাইলের কিরিয়াত শমোনা বসতিতে রকেট হামলা চালিয়েছে।

এ হামলার ১৫ মিনিট পরে ইসরাইলের আরেকটি সেনা ঘাঁটিতে একটি বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

তবে এসব হামলায় ইসরাইলে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়।

এদিকে লেবাননের আরও ২১টি গ্রাম থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে হিজবুল্লাহর যোদ্ধাদের ‘পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জে’ লড়াই চলছে। রোববার দক্ষিণ লেবাননের কাছের একটি সীমান্ত গ্রামে এই সংঘর্ষ শুরু হয়েছে বলে দাবি করেছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

এর আগে ইসরাইলের উত্তরাঞ্চলে হাইফা বন্দরের কাছে একটি সামরিক ঘাঁটিতে মুহুর্মুহু রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুল্লাহ। এই হামলার পর এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, সীমান্ত গ্রাম ব্লিদায় ইসরাইলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর যোদ্ধারা মেশিন গান নিয়ে ‘পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জে’ লড়াই করছেন।

 

সূত্র: যুগান্তর