সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

হিজবুল্লাহ সদস্যকে আটকের দাবি ইসরাইলের

নিউজ ডেস্ক১৩ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
হিজবুল্লাহ সদস্যকে আটকের দাবি ইসরাইলের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক সদস্যকে আটকের দাবি করেছে ইসরাইল। রোববার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের একটি ভূগর্ভস্থ বাঙ্কার থেকে হিজবুল্লাহ যোদ্ধাকে আটক করেছে ইসরাইলি সেনারা। তারা জিজ্ঞাসাবাদের জন্য ওই যোদ্ধাকে ইসরাইলে নিয়ে গেছে।

সেনাবাহিনী বলেছে, তাকে ভূগর্ভস্থ ৭ মিটার (২৩ ফুট) গভীরের একটি বাঙ্কার থেকে আটক করা হয়। এ সময় তার কাছে অস্ত্র ছিল।

ইসরাইলি বাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, দক্ষিণ লেবাননের একটি অনির্দিষ্ট স্থানের বাঙ্কার থেকে তাকে বের করে আনা হচ্ছে। এ সময় হিজবুল্লাহ যোদ্ধার মুখকে অস্পষ্ট দেখা যাচ্ছিল। তাকে বাইরে আসার আগে অস্ত্র ফেলে দিতে বলা হয়েছিল।

এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ।

 

সূত্র: যুগান্তর